
সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে নিজ কর্মস্থল নাজরানে যাওয়ার পথে গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় এনটিভির নাজরান প্রদেশের প্রতিনিধি ইমরান হোসেন নিহত হয়েছেন। তাঁর সঙ্গী ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদও ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ।
ফারুক আহমেদ জানান, প্রবাসী ইমরান হোসেন (৪২) সৌদি আরবের ব্যবসার পাশাপাশি গণমাধ্যমের জন্য কাজ করতেন। টাঙ্গাইলের নাগরপুরে জন্ম নেওয়া ইমরান আহমেদ ঢাকার সাভারে বসবাস করতেন । তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, সৌদি আরবের রিয়াদ থেকে ব্যক্তিগত ও ব্যাবসায়িক কাজ করে নিজ কর্মস্থল নাজরান যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, এনটিভি সৌদি আরব দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সেলিম রেজা, এনটিভির সৌদি আরব ব্যুরো প্রধান সাংবাদিক ফারুক আহমেদ চানসহ আরো অনেকে।
0 comments:
Post a Comment