রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বামংপ্রু মারমা বলেন, মেডিকেল ছাত্র ফাত্তাউলকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
পর্যটকদের ওই দলে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ফজলে রাব্বি। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাতজন ছাত্রের সঙ্গে তিনিও সকাল নয়টার দিকে রুমা উপজেলা সদর থেকে বগা লেকে যান। সাত ছাত্র কেওক্রাডাং, তাজিং ডং বেড়াতে এসেছেন। বগা লেকে রাত যাপনের পর আজ তাঁদের কেওক্রাডাং পাহাড়ে যাওয়ার কথা ছিল। ফাত্তাউলের বাসা ঢাকার মিরপুরে।
জানতে চাইলে রুমা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ফাত্তাউলের লাশ রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Monday, 4 April 2016
Home »
» বগা লেকে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু
বগা লেকে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু
বান্দরবানের রুমা উপজেলার বগা লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে এক মেডিকেল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাত্তাউল ইমতিয়াজ (২৫) ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। চূড়ান্ত পরীক্ষা শেষে সহপাঠী ও বন্ধুদের সঙ্গে বান্দরবানে বেড়াতে যান তিনি।
বগা লেকপারের বাসিন্দা রিয়ালমুন বম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাত-আটজন ছাত্র বগা লেকে গোসল করতে নামেন। তাঁদের মধ্যে ফাত্তাউল পানিতে ডুবে যান। তাঁকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বামংপ্রু মারমা বলেন, মেডিকেল ছাত্র ফাত্তাউলকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
পর্যটকদের ওই দলে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ফজলে রাব্বি। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাতজন ছাত্রের সঙ্গে তিনিও সকাল নয়টার দিকে রুমা উপজেলা সদর থেকে বগা লেকে যান। সাত ছাত্র কেওক্রাডাং, তাজিং ডং বেড়াতে এসেছেন। বগা লেকে রাত যাপনের পর আজ তাঁদের কেওক্রাডাং পাহাড়ে যাওয়ার কথা ছিল। ফাত্তাউলের বাসা ঢাকার মিরপুরে।
জানতে চাইলে রুমা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ফাত্তাউলের লাশ রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বামংপ্রু মারমা বলেন, মেডিকেল ছাত্র ফাত্তাউলকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।
পর্যটকদের ওই দলে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ফজলে রাব্বি। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাতজন ছাত্রের সঙ্গে তিনিও সকাল নয়টার দিকে রুমা উপজেলা সদর থেকে বগা লেকে যান। সাত ছাত্র কেওক্রাডাং, তাজিং ডং বেড়াতে এসেছেন। বগা লেকে রাত যাপনের পর আজ তাঁদের কেওক্রাডাং পাহাড়ে যাওয়ার কথা ছিল। ফাত্তাউলের বাসা ঢাকার মিরপুরে।
জানতে চাইলে রুমা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ফাত্তাউলের লাশ রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

0 comments:
Post a Comment