রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি আবাসিক ভবনের জঙ্গি আস্তানায় ডিবির অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় জঙ্গিদের চাপাতির কোপে গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আহত হয়েছেন।
আহত পুলিশ কর্মকর্তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছে।
খবর পেয়ে নবগঠিত কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, গুলশান বিভাগ ও ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, গোপান সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে জঙ্গিদের সঙ্গে ২০/২৫ রাউন্ড গুলি বিনিময় হয়েছে বলে জানান তিনি। এ সময় দুই জঙ্গিকে আটক করা হয়েছে। তাদের ঘর থেকে চাপাতি এবং জঙ্গি সংশ্লিষ্ট বই-পুস্তক উদ্ধার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই ভবনের মালিক মো. হানিফ, তাঁর ছেলেসহ পার্শ্ববর্তী একটি কারখানার সাত নারীকে আটক করা হয়েছে।
Showing posts with label হাসপাতাল. Show all posts

Saturday, 20 February 2016
রাজধানীতে আনসারুল্লাহর দুই সদস্য গ্রেপ্তার: ডিবি