Wednesday, 9 March 2016

টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভিন্ন সমীকরণে বাংলাদেশ

শীর্ষ নিউজ ডেস্ক: মঙ্গলবার ভারতের নাগপুরে জিম্বাবুয়ে-হংকং ম্যাচদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে। বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার জন্য আগামীকাল বুধবার লড়াইয়ে নামবে বাংলাদেশ। বাংলাদেশ বাছাইপর্বের ‘এ’ গ্রুপে রয়েছে। গ্রুপের তিনটি দল হলো আয়ারল্যান্ড, ওমান ও নেদারল্যান্ডস। বুধবার প্রথম ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ধর্মশালায় বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। ১১ মার্চ রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে মাশরাফিদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আর ১৩ মার্চ রাত ৮টায় তারা লড়বে ওমানের সঙ্গে। আর গ্রুপ ‘বি’-তে আফগানিস্তান, হংকং, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে মূলপর্বে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে। এছাড়া দ্বিতীয় হলে খেলতে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

0 comments:

Post a Comment