বিচার না হওয়ায় এই নারী নির্যাতনের হার দিন দিন বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এই অভিযোগ করেন।
খালেদা জিয়া বলেন, বিনা ভোটে অসাংবিধানিক এই সরকার চর দখল করার মতো ক্ষমতা দখল করে আছে। অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণেই সমাজের প্রতিটি ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে। তিনি বলেন, শিশুরাও আজ নির্বিচার হত্যার শিকার হচ্ছে। নারীদের অপহরণ হত্যা-ধর্ষণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই যে শিশু নির্যাতন, মহিলা নির্যাতন, মহিলাদের ওপর অত্যাচার গ্রামে-গঞ্জে তো অহরহ। আর কাদের দ্বারা হচ্ছে? এই সরকারের দলের লোক এবং সরকারের চাকরি যারা করে বিশেষ করে বলতে খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে, যারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা পুলিশ, পুলিশ দ্বারা নির্যাতিত হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, অসম্মানজনক।
তাদের বলতে চাই, তাদেরও মা-বোন, ভাই আছে। তারা সেটা চিন্তা করে অন্যদেরও যেন মা-বোনের মতো সম্মান দেয়। এসব কাজ থেকে বিরত থাকে। এটা কোনো ভালো কাজ নয়।’
খালেদা জিয়া বলেন, ‘দেশের কাজে মেয়েদের প্রথম রাস্তায় নামিয়েছেন জিয়াউর রহমান। মহিলারা যে রাস্তায় বেরিয়ে ট্রাফিকের দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে তা হয়তো অনেকে চিন্তাও করেননি। খাল কাটা কর্মসূচিতে কোদাল হাতে নিয়ে মহিলারা অংশ নিয়েছিলেন। সাংবাদিকতায় মহিলাদের আরো বেশি আশা উচিত।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
Wednesday, 9 March 2016
Home »
» দিন দিন নারী নির্যাতন বাড়ছে: খালেদা জিয়া
দিন দিন নারী নির্যাতন বাড়ছে: খালেদা জিয়া

0 comments:
Post a Comment