Saturday, 9 April 2016

সাতক্ষীরায় চিনা নাগরিকসহ আটক ২

রিয়েলনিউজ২৪বিডি, সাতক্ষীরা: সাতক্ষীরায় ভারত থেকে অবৈধভাবে চন্দন কাঠ আনার অভিযোগে চিনা নাগরিক উ ইউ জনসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (০৮ এপ্রিল) রাতে সাতক্ষীরা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের খুলনা রোড মোড়ে অভিযান চালিয়ে চিনা নাগরিক উ ইউ জন ও বাংলাদেশি নাগরিক মিকাইল ইসলামকে কয়েকটি কার্টন ও লাগেজসহ আটক করা হয়। এসময় তাদের লাগেজ তল্লাশি করে ২ লাখ ৭৪ হাজার ৬শ’ টাকা মূল্যের ৬৮ কেজি চন্দন কাঠ জব্দ করা হয়। মিকাইল ইসলাম জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চিনা নাগরিক উ ইউ জন বাংলাদেশে অবস্থানে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। আটক ব্যক্তিরা সাতক্ষীরা শহরের কাটিয়া চৌধুরীপাড়ার একটি ভাড়া বাসায় তিন মাস ধরে অবস্থান করে চোরাচালান চালিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার এ্যাক্টে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উ ইউ জনের বিরুদ্ধে বিদেশি নাগরিক সর্ম্পকিত আইন ও বাংলাদেশে প্রবেশ নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। রিয়েলনিউজ২৪বিডি

0 comments:

Post a Comment