Saturday, 9 April 2016

বনানীতে ট্রেনে কাটা পড়ে ২ ব্যক্তির মৃত্যু

রিয়েলনিউজ২৪বিডি, ঢাকা: রাজধানীর বনানীর রেল স্টেশনের উত্তর পাশে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দু’জনের পরিচয় জানা যায়নি। শনিবার (০৯ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

0 comments:

Post a Comment