Thursday, 31 March 2016

১৯৩ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই সাজঘরে গেইল-স্যামুয়েলস

রিয়েলনিউজ২৪বিডি:ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল। ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করার জন্য জ্বলে উঠতে হতো এই মারমুখী ব্যাটসম্যানকে। কিন্তু দ্বিতীয় ওভারেই গেইল সাজঘরে ফিরেছেন মাত্র ৫ রান করে। পরের ওভারে মারলন স্যামুয়েলসকে আউট করে ভারতকে ভালো অবস্থানে নিয়ে গেছেন আশিস নেহরা। এই প্রতিবেদন লেখার সময় ৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৯/২। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত অবশ্য বেশ ভালোই ভুগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। ৪৭ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দারুণ ফর্মে থাকা বিরাট কোহলি। ৪৩ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। শিখর ধাওয়ানের পরিবর্তে দলে আসা অজিঙ্কা রাহানেও জ্বলে উঠেছিলেন দারুণভাবে। তিনি খেলেছেন ৪০ রানের লড়াকু ইনিংস। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের জয়ী দল ইংল্যান্ডের মুখোমুখি হবে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে। রিয়েলনিউজ২৪বিডি

0 comments:

Post a Comment