Tuesday, 29 March 2016

মাস্টার্সে ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা বুধবার

রিয়েলনিউজ২৪বিডি:জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্বে (নিয়মিত) কোর্সে ভর্তিতে রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী বুধবার (৩০ মার্চ) প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিকেল ৪টা থেকে ফল যে কোন মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এসএমএসে ফল পেতে nu লিখে স্পেস দিয়ে atmf লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। বুধবার রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions বা admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে। রিয়েলনিউজ২৪বিডি

0 comments:

Post a Comment