Wednesday, 16 March 2016

শেহজাদ-হাফিজের ব্যাটে ভালো অবস্থানে পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ওভারে দুই পেসার তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন দিয়েছিলেন ২৫ রান। তৃতীয় ওভারে স্পিনার এনেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। ১৮ রান করা সারজিল খানকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন আরাফাত সানি। তবে দ্বিতীয় উইকেটে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানকে ভালো অবস্থানে নিয়ে গেছেন আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজ। এই প্রতিবেদন লেখার সময় ৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর : ৭৭/১। শেহজাদ ব্যাট করছেন ৩০ রান নিয়ে। ২৭ রান করে অপরাজিত আছেন হাফিজ। বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে কিছুদিন আগেই। তবে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে শিরোপা জয়ের আসল লড়াই। শুরুতেই টস হেরে ফিল্ডিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশকে। এই নিয়ে টানা ষষ্ঠ ম্যাচে টস হারলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে পারলেন না তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে দলে ফিরেছেন আরাফাত সানি। বাংলাদেশ দল সাজিয়েছে তিন পেসার ও এক স্পিনার দিয়ে। পাকিস্তান দলেও তিন পেসারের সঙ্গে আছেন একজন স্পেশালিস্ট স্পিনার। মোহাম্মদ আমির, মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজের সঙ্গে দলে এসেছেন বাঁ-হাতি স্পিনার ইমাদ ওয়াসিম।

0 comments:

Post a Comment