Saturday, 20 February 2016

জঙ্গি আস্তানায় অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ আহত

রাজধানীর বাড্ডার সাঁতারকুলে জঙ্গিদের সঙ্গে গোয়েন্দা পুলিশ-ডিবির গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তদের হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে বাহাউদ্দিন নামে ডিবির এক উপ-পরিদর্শকের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত অন্য পুলিশ সদস্যের নাম জানা যায়নি। সাঁতারকুলের জঙ্গি আস্তানার বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। এখন পর্যন্ত একজনকে আটক করতে সমর্থ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে জঙ্গিদের বেশ কয়েকজন পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বাড্ডা থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাঁতারকুলের ৬০/২ জিএম বাড়ির পঞ্চমতলার নিচতলায় মেসে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে সময় মেসের ভেতর থেকে ১০ থেকে ১২ জন গুলি চালিয়ে সেখান থেকে বের হয়ে পালিয়ে যায়। এ সময় জঙ্গিদের গুলিতে দুই পুলিশ আহত হন। এদের মধ্যে বাহাউদ্দিনের অবস্থা গুরুতর। পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার (এসি) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। তিনি বলেন, এ ঘটনার পর বাড়িটি চারিদিকে পুলিশ ঘিরে রাখে। মেসের ভেতরে তল্লাশি চালানো হয়েছে। সূত্র: http://www.jugantor.com/online/national/2016/02/19/4727/

0 comments:

Post a Comment